হরমুজ প্রণালিতে ইরানি জাহাজ আটক, দাবি ট্রাম্পের

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৩:৪১ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালিতে একটি ইরানি পতাকাবাহী জাহাজ আটক করা হয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, অবরোধ অমান্য করে প্রবেশের চেষ্টা করলে জাহাজটিকে হেফাজতে নেয় মার্কিন নৌবাহিনী।

ট্রাম্পের দাবি অনুযায়ী, মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস স্প্রুয়েন্স ওমান উপসাগরে ‘তুসকা’ নামের জাহাজটিকে থামার নির্দেশ দেয়। তবে জাহাজটি সতর্কবার্তা উপেক্ষা করলে সেটিকে অচল করে দেওয়া হয়। 

তিনি আরও বলেন, বর্তমানে জাহাজটি মার্কিন মেরিন বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং এতে অবৈধ কর্মকাণ্ডের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞার আওতায় জাহাজটি ছিল বলেও উল্লেখ করেন তিনি।

এ ঘটনায় এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: আল জাজিরা

HN
আরও পড়ুন
সর্বশেষপঠিত