ডোনাল্ড ট্রাম্প

ইরানের নৌবাহিনী এখন সমুদ্রের তলদেশে

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকার একটি মতামতধর্মী নিবন্ধের সমালোচনা করেছেন। ওই নিবন্ধে বলা হয়েছিল যে, ইরানের নেতৃত্ব মার্কিন নেতাকে ‘বোকা’ (Sucker) মনে করে।

ট্রাম্প বলেন, তেহরান গত ৪৭ বছর ধরে ‘প্রত্যেক প্রেসিডেন্টের সুযোগ নিয়েছে’, যা এখন আর হচ্ছে না। 

ট্রাম্প লেখেন, ‘আর আমি তাদের কী দিয়েছি? একটি বিধ্বস্ত দেশ!’

এরপর ট্রাম্প এক দীর্ঘ তালিকা তুলে ধরে দাবি করেন যে, ইরানের ‘পুরো নৌবাহিনী এখন সমুদ্রের তলদেশে, তাদের বিমানবাহিনী শেষ হয়ে গেছে, তাদের বিমান বিধ্বংসী ব্যবস্থা ও রাডার ধ্বংস করা হয়েছে’ 

তিনি আরো লেখেন, ‘তাদের পারমাণবিক গবেষণাগার ও মজুদ এলাকাগুলো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে (OBLITERATED)।’

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন যে, ইরানি বন্দরগুলোতে মার্কিন অবরোধের কারণে ইরান প্রতিদিন ‘৫০ কোটি ডলার’ হারাচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছে, সেই পুরোটা সময় জুড়েই ট্রাম্প বারবার দাবি করেছেন যে ইরানের সামরিক বাহিনী ধ্বংস হয়ে গেছে। তবে তা সত্ত্বেও ইরানি বাহিনী আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’ বন্ধ করে দিতে সক্ষম হয়েছে।

HN
আরও পড়ুন