নিজেদের সব নাগরিককে ইরান ছাড়তে বলেছে ভারত

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ এএম

ইরানে অবস্থানরত সব ভারতীয়কে ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক নতুন নির্দেশনায় নয়াদিল্লি বলেছে, যেহেতু কিছু ফ্লাইট চালু হয়েছে তাই দ্রুত যেন সেগুলো ব্যবহার করে তারা ইরান ছাড়েন। 

এছাড়া নতুন করে কাউকে ইরানে প্রবেশ না করতে বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘ভারতীয়দের আকাশপথ বা স্থলপথ ব্যবহার করে কোনোভাবেই ইরান ভ্রমণ না করার জন্য জোরালো পরামর্শ দেওয়া হচ্ছে।

আঞ্চলিক উত্তেজনার কারণে আকাশসীমার ওপর বিধিনিষেধ এবং বিমান চলাচলে অনিশ্চয়তা থাকায় ইরানের আন্তর্জাতিক ফ্লাইটগুলো ব্যাহত হচ্ছে। 

আবারও জোর দিয়ে বলা হচ্ছে, ‘বর্তমানে ইরানে অবস্থানরত সকল ভারতীয় নাগরিক যেন দূতাবাসের সাথে যথাযথ সমন্বয় বজায় রেখে নির্ধারিত স্থল সীমান্ত দিয়ে দেশটি ত্যাগ করেন।’

HN
আরও পড়ুন