ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি ও দেশটির জ্বালানি অবকাঠামোতে হামলা চালাতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ দখলদার বলেন, তারা হামলার জন্য যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় আছেন।
তিনি বলেন, ‘ইরানের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করতে প্রস্তুত ইসরায়েল। আমাদের সেনাবাহিনী আক্রমণাত্মক ও রক্ষণাত্মক উভয়দিকেই প্রস্তুত এবং টার্গেটও ঠিক করা হয়েছে।’
ইসরায়েল কাৎজ আরও বলেন, ‘খামেনির রাজতন্ত্র বিলোপ করার জন্য আমরা যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় আছি। যারা ইসরায়েলকে নিশ্চিহ্ন করার পরিকল্পনার সূচনাকারী, ইরানের সন্ত্রাসী সরকারের পরবর্তী নেতাদেরও পরবর্তী নেতাদের হত্যা করা এবং ইরানের জ্বালানি এবং বাণিজ্যিক অবকাঠামো ধ্বংস করে ইরানকে আবারও অন্ধকার ও প্রস্তর যুগে ফেরত পাঠানোর জন্য আমরা প্রস্তুত আছি।’
এ দখলদার বলেছেন, এবার যে হামলা চালানো হবে সেটি আগের চেয়ে ভিন্ন হবে। হামলা চালানো হবে ইরানের সেসব জায়গায় যেখানে এটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সূত্র: ডিএনএ ইন্ডিয়া
নিজেদের সব নাগরিককে ইরান ছাড়তে বলেছে ভারত