ট্রাম্পের  নৈশভোজে গুলির ঘটনায় বিশ্বনেতাদের কড়া প্রতিক্রিয়া

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পিএম

ওয়াশিংটনে হোয়াইট হাউস করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে বন্দুক হামলার ঘটনায় বিশ্বজুড়ে তীব্র নিন্দা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ট্রাম্প দম্পতি নিরাপদ থাকায় স্বস্তি প্রকাশ করার পাশাপাশি এই ‘রাজনৈতিক সহিংসতার’ বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা।

রোববার (২৬ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে বিশ্বনেতাদের এসব প্রতিক্রিয়া তুলে ধরা হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি এবং ভাইস-প্রেসিডেন্টের ‘নিরাপত্তা ও সুস্বাস্থ্য কামনা’ করে বিশেষ বার্তা পাঠিয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই ঘটনায় ‘গভীরভাবে স্তম্ভিত’ বলে জানিয়েছেন। তিনি ট্রাম্পের জন্য বিশেষ দোয়া ও শুভকামনা ব্যক্ত করেন।

কানাডার প্রধানমন্ত্রী ট্রাম্প দম্পতিসহ উপস্থিত সবাই নিরাপদ থাকায় স্বস্তি প্রকাশ করেছেন এবং আতঙ্কিতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এই কঠিন সময়ে কার্যকর ভূমিকা রাখায় মার্কিন সিক্রেট সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন।

ইইউ-এর শীর্ষ এই কূটনীতিক বলেন, ‘গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই।’ তিনি সবার প্রতি সংহতি প্রকাশ করেন।

মেক্সিকোর প্রেসিডেন্ট স্পষ্ট করে জানিয়েছেন যে, দাবি আদায়ের ক্ষেত্রে ‘সহিংসতা কখনোই কোনো পথ হতে পারে না’।

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এই হামলার চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন এবং সবার মঙ্গল কামনা করেছেন।

ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত এই অভিজাত অনুষ্ঠানে আততায়ী নিরাপত্তা বলয় ভাঙার চেষ্টা করলে গোলাগুলির ঘটনা ঘটে। বর্তমানে হামলাকারী পুলিশি হেফাজতে রয়েছে এবং ঘটনাটি নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত চলছে। সূত্র: বিবিসি

FJ
আরও পড়ুন