ইরানের নতুন শান্তি প্রস্তাব পর্যালোচনায় ট্রাম্প

আপডেট : ০৩ মে ২০২৬, ০৯:০১ এএম

ইরানের পক্ষ থেকে পাঠানো নতুন শান্তি প্রস্তাবটি খুব দ্রুত পর্যালোচনার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রস্তাবটি গৃহীত হওয়ার সম্ভাবনা নিয়ে তিনি গভীর সংশয় প্রকাশ করেছেন।

শনিবার (২ মে) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই তথ্য জানান।

ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে অবস্থানকালে দেওয়া ওই পোস্টে তিনি লিখেছেন, ইরান যে পরিকল্পনা বা শান্তি প্রস্তাব পাঠিয়েছে, তা তিনি শিগগিরই পর্যালোচনা করবেন। তবে তিনি মনে করেন না যে এটি গ্রহণযোগ্য হবে।

ট্রাম্পের মতে, গত ৪৭ বছর ধরে ইরান বিশ্ব ও মানবতার যে ক্ষতি করেছে, তার জন্য তারা এখনো পর্যাপ্ত মূল্য পরিশোধ করেনি।

ইরানের পক্ষ থেকে দেওয়া নতুন এই প্রস্তাবে ঠিক কী কী বিষয় রয়েছে, তা এখনো বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি। তবে শান্তি প্রস্তাব পর্যালোচনার ঘোষণার পাশাপাশি ট্রাম্পের কঠোর মন্তব্য দুই দেশের মধ্যকার চলমান চরম উত্তেজনা নিরসনের পথকে আরও কঠিন করে তুললো বলে মনে করছেন বিশ্লেষকরা।

YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত