পশ্চিমবঙ্গে বিজেপি-তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই

আপডেট : ০৪ মে ২০২৬, ১০:৪৬ এএম

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরুর পর থেকেই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যানুযায়ী, রাজ্যের মসনদ দখলের লড়াইয়ে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং প্রধান প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

আনন্দবাজার পত্রিকার সর্বশেষ আপডেটে বলা হয়েছে, বিজেপি এগিয়ে ১৩০ আসনে, তৃণমূল ১২৫ আসনে, কংগ্রেস ২ আসনে, সিপিএম ১ ও অন্যান্য ১ আসনে।

পশ্চিমবঙ্গের ২৯৪ সদস্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য ১৪৮টি আসন প্রয়োজন। এর আগে, গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোট গ্রহণ হয়। অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। তাই আজ ২৯৩ আসনে ভোট গণনা চলছে। 

উল্লেখ্য, সবশেষ ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল ২১৫টি আসন। বিজেপির ঝুলিতে ছিল ৭৭টি আসন এবং বাকি দু’টি আসন পেয়েছিল অন্যান্যরা।

YA
আরও পড়ুন