সামরিক শক্তি দিয়ে রাজনৈতিক সংকট মেটানো অসম্ভব: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৫ মে ২০২৬, ০৩:২৫ পিএম

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই, হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি থেকে এটি স্পষ্ট।

সোমবার (৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

আরাগচি বলেন, পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টায় যখন আলোচনা এগোচ্ছে, তখন অশুভ শক্তির প্ররোচনায় পুনরায় কোনো চোরাবালিতে জড়িয়ে পড়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সতর্ক হওয়া উচিত। একই কথা সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ক্ষেত্রেও প্রযোজ্য।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ‘প্রজেক্ট ফ্রিডম আসলে প্রজেক্ট ডেডলকে (অচল অবস্থা) পরিণত হয়েছে।

উল্লেখ্য, হরমুজে আটকে পড়া বিভিন্ন দেশের জাহাজকে প্রণালিটিতে ছাড়তে সহায়তা করতে সোমবার (৪ মে) সকাল থেকে প্রজেক্ট ফ্রিডম নামের একটি অভিযান শুরু করে মার্কিন সেনাবাহিনী। তবে যুক্তরাষ্ট্রের এ ধরনের প্রচেষ্টাকে যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল আখ্যা দিয়ে তা প্রতিরোধের ঘোষণা দেয় ইরান। সূত্র: আল-জাজিরা

YA
আরও পড়ুন