উত্তর ইসরায়েলের মিসগাভ আম (Misgav Am) এলাকায় সতর্ক সংকেত বা সাইরেন বাজার পর একটি ‘সন্দেহজনক ড্রোন’ আকাশপথে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্যবস্তু করেছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ড্রোনটি দক্ষিণ লেবাননে মোতায়েন থাকা ইসরায়েলি সেনাদের কাছাকাছি এসে বিধ্বস্ত হয়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইসরায়েলি বাহিনী আরও জানিয়েছে, গত রাতে দক্ষিণ লেবাননে তাদের স্থল অভিযানের অবস্থানগুলো লক্ষ্য করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ব্যাপক রকেট ও বিস্ফোরক ড্রোন হামলা চালিয়েছে। তবে সেসব হামলায়ও কোনো ইসরায়েলি সেনা হতাহত হয়নি বলে দাবি করেছে তেল আবিব।