এবার হজের খুতবা দেবেন মসজিদে নববীর ইমাম শায়খ হুজাইফি

আপডেট : ২০ মে ২০২৬, ০৪:২৬ এএম

আসন্ন ১৪৪৭ হিজরির পবিত্র হজের ঐতিহাসিক খুতবা দেবেন পবিত্র মসজিদে নববীর ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি।

 

সোমবার (১৮ মে) মক্কা ও মদিনার পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মবিষয়ক পরিষদ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর সাবাক নিউজের।

 

পবিত্র দুই মসজিদের ধর্মবিষয়ক পরিষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস জানিয়েছেন, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নির্দেশে ১৪৪৭ হিজরির পবিত্র আরাফার খুতবা ও নামাজের ইমামতির জন্য শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজাইফিকে নিযুক্ত করেছেন। এ জন্য তিনি পরিষদের পক্ষ থেকে বাদশাহ ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

 

এবার স্থানীয় সময় আগামী ৯ জিলহজ (মঙ্গলবার) ২৬ মে হাজিরা পবিত্র আরাফার ময়দানে অবস্থান করবেন। ওইদিন উপস্থিত হাজিদের উদ্দেশে মসজিদে নামিরায় হজের খুতবা প্রদান করবেন শায়খ আলী আল-হুজাইফি। প্রতি বছর এই খুতবা বিশ্বের বিভিন্ন ভাষায় সরাসরি সম্প্রচার করা হয়।

HN
আরও পড়ুন