মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থানে মার্কিন বাহিনী

আপডেট : ৩০ মে ২০২৬, ১২:০৪ পিএম

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্যজুড়ে নিজেদের সামরিক উপস্থিতি জোরদার এবং সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

মার্কিন সশস্ত্র বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই তথ্য নিশ্চিত করেছে।

মধ্যপ্রাচ্যসহ বেশ কয়েকটি অঞ্চলের মার্কিন সামরিক কার্যক্রম তদারকি ও পরিচালনার দায়িত্বে রয়েছে ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে তারা জানায়, বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন বাহিনী পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল জুড়ে সশরীরে উপস্থিত রয়েছে এবং অত্যন্ত সতর্কতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এই বার্তার পাশাপাশি সেন্টকম একটি ছবিও শেয়ার করেছে। ছবিতে দেখা যাচ্ছে, মার্কিন বিমান বাহিনীর একটি অত্যাধুনিক ‘এফ-১৬ ফাইটার জেট’ মধ্যপ্রাচ্যের আকাশসীমায় নিয়মিত টহল দেওয়ার উদ্দেশ্যে উড়ে যাচ্ছে। ইরানের সাথে চলমান সংঘাতের এই সময়ে মার্কিন এই যুদ্ধবিমানের টহলকে তেহরানের প্রতি ওয়াশিংটনের একটি শক্তিশালী সামরিক বার্তা হিসেবেই দেখছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

YA
আরও পড়ুন