যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব দিলো ইরান

আপডেট : ০১ জুন ২০২৬, ১০:৪৩ এএম

দক্ষিণ ইরানে মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলার জবাবে এবার সরাসরি পাল্টা আঘাত হেনেছে ইরানের এলিট ফোর্স ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস’ (আইআরজিসি)।

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে মার্কিন হামলার উৎস বা যে বিমানঘাঁটি ব্যবহার করে ওই হামলা চালানো হয়েছিল, সেটিকে লক্ষ্য করে এই পাল্টা আক্রমণ চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে বাহিনীটি।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘ফার্স নিউজ এজেন্সি’-এর প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে।

আইআরজিসির দেওয়া এক বিবৃতির বরাতে ফার্স নিউজ জানায়, "হরমোজগান প্রদেশের সিরিক দ্বীপে অবস্থিত একটি টেলিকম টাওয়ারে মার্কিন সামরিক বাহিনী আগ্রাসী বিমান হামলা চালায়। এর ঠিক এক ঘণ্টার মাথায় আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের যুদ্ধবিমানগুলো পাল্টা অ্যাকশনে যায় এবং যে মার্কিন বিমানঘাঁটি থেকে ওই আগ্রাসন চালানো হয়েছিল, সেটিকে সফলভাবে লক্ষ্যবস্তু করে। হামলায় পূর্ব-নির্ধারিত মার্কিন লক্ষ্যবস্তুগুলো সম্পূর্ণ ধ্বংস দেওয়া হয়েছে।"

ইরানের ভূখণ্ডে মার্কিন বিমান হামলার পরপরই আইআরজিসি এই শক্তিশালী পাল্টা জবাব দিলেও, তারা যুক্তরাষ্ট্রের ঠিক কোন বিমানঘাঁটিতে বা কোন দেশের ঘাঁটিতে এই আক্রমণটি চালিয়েছে, সেই সুনির্দিষ্ট অবস্থান বা নাম তাদের বিবৃতিতে প্রকাশ করেনি।

এদিকে, ইরানি বাহিনীর এই আকস্মিক ও বড় ধরনের পাল্টা হামলার খবরের মাঝেই মধ্যপ্রাচ্যের অপর দেশ কুয়েতে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কুয়েতজুড়ে উচ্চশব্দে বিমান হামলার সতর্কবার্তা বা সাইরেন বাজানো হয়েছে এবং দেশটির আকাশসীমা সুরক্ষায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় করে তোলা হয়েছে বলে এর আগে নিশ্চিত হওয়া গেছে। ফলে এই পাল্টাপাল্টি হামলা পুরো মধ্যপ্রাচ্যকে এক অনিয়ন্ত্রিত পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: আল জাজিরা

YA
আরও পড়ুন