হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের ‘আয়রন ডোম’ ধ্বংস 

আপডেট : ০২ জুন ২০২৬, ০৩:৫৮ এএম

লেবানন সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন এবং দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার জবাবে কঠোর পাল্টা আঘাত হেনেছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। 

গোষ্ঠীটি ইসরায়েলি সামরিক বাহিনীর বহুল আলোচিত ‘আয়রন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি লঞ্চার সফলভাবে ধ্বংস করার দাবি করেছে।

সোমবার (১ জুন) সকালে হিজবুল্লাহর মিডিয়া ব্যুরো থেকে প্রকাশিত এক ভিডিও ফুটেজে এই ড্রোন অভিযানের চাঞ্চল্যকর দৃশ্য নিশ্চিত করা হয়েছে।

বিরানিত সামরিক ঘাঁটিতে নিখুঁত আঘাত

প্রকাশিত ভিডিও চিত্রে দেখা যায়, অধিকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চলে অবস্থিত ইসরায়েলের ‘বিরানিত’ সামরিক ঘাঁটিতে এই হামলা চালানো হয়।

 সেখানে মোতায়েন করা ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ওপর বিস্ফোরক বোঝাই একটি শক্তিশালী সুইসাইড (কামিকাজে) ড্রোন দিয়ে নিখুঁতভাবে আঘাত করা হয়।

ভিডিওতে দেখা যায়, হিজবুল্লাহর ড্রোনটি লেবানন-ইসরায়েল সীমান্ত সংলগ্ন ওই ঘাঁটির ওপর দিয়ে উড়ে গিয়ে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু শনাক্ত করে। এরপর সরাসরি আয়রন ডোমের লঞ্চারে আছড়ে পড়ে সেটি সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়।

কার্যকারিতা হারাচ্ছে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

লেবাননের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে ইরানি সংবাদ সংস্থা 'মেহের নিউজ' জানিয়েছে, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় মোতায়েন করা ইসরায়েলি আয়রন ডোম ব্যবস্থার ওপর হামলার তীব্রতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে হিজবুল্লাহ।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ফ্রন্টলাইনে আয়রন ডোমের মতো গুরুত্বপূর্ণ রাডার ও লঞ্চার ধ্বংস হওয়ার ফলে তেল আবিব প্রশাসন হিজবুল্লাহর ছোঁড়া অন্যান্য রকেট ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সক্ষমতা হারাচ্ছে। 
দক্ষিণ লেবানন ও উত্তর ইসরায়েল সীমান্তে দখলদার বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে।

হিজবুল্লাহর অন্যান্য সফল অভিযান

চলমান এই সংঘাতের অংশ হিসেবে হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক যান, সেনা সমাবেশ, সামরিক অবকাঠামো এবং রাডার ব্যবস্থা লক্ষ্য করে আরও বেশ কয়েকটি সফল হামলা চালিয়েছে। 

প্রতিটি লক্ষ্যবস্তুতেই অত্যন্ত নিখুঁত ও বিধ্বংসী আঘাত হানা সম্ভব হয়েছে বলে দাবি করেছে প্রতিরোধ আন্দোলনটি।

আবাবিল ড্রোনের আঘাত: হিজবুল্লাহর দেওয়া এক বিবৃতিতে আরও বলা হয়, দক্ষিণ লেবাননের দেবাল শহরে ইসরায়েলি সেনাবাহিনীর দুটি ‘নামের’ (Namer) সাঁজোয়া যান লক্ষ্য করে ‘আবাবিল’ কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। 

হিজবুল্লাহর দাবি, এই নিখুঁত হামলায় যান দুটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং ভেতরে থাকা ইসরায়েলি সেনারা হতাহত হয়েছে।

HN
আরও পড়ুন
সর্বশেষপঠিত