ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পে ৩৫ জন গেছেন। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এসময় ১৩৪ জন আহত এবং প্রায় ১০ হাজার পরিবার বাস্তুচ্যুত হয়েছে।
সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে (রোববার রাত ১১টা ৩৭ মিনিট জিএমটি) দেশটির দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিন্দানাওয়ের উপকূলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
ভূমিকম্পে নিহতদের মধ্যে ৩১ জন সোকসারগেন অঞ্চলের এবং চারজন দাভাও এলাকার বাসিন্দা। এছাড়া এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন। এটি হচ্ছে ফিলিপাইনের সিভিল ডিফেন্স অফিসের সর্বশেষ তথ্য।
ফিলিপাইনের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পের পর ১ দশমিক ৩ থেকে ৬ দশমিক ৭ মাত্রার ১৩০টিরও বেশি আফটারশক রেকর্ড করা হয়। পরে সারাঙ্গানির বালুত দ্বীপ উপকূলেও ৫ দশমিক ৭ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়।
ভূতাত্ত্বিকভাবে অস্থিতিশীল ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প হয়। যদিও অধিকাংশ ভূমিকম্প তুলনামূলকভাবে কম মাত্রার, তবে বড় ধরনের ভূমিকম্পে অতীতে উল্লেখযোগ্য প্রাণহানির ঘটনাও ঘটেছে। সূত্র : আল জাজিরা, বিবিসি।
ফের আকাশসীমা খুলে দিলো ইরাক