পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরের (এজেকে) রাওয়ালকোটে নিষিদ্ধ ঘোষিত যৌথ আওয়ামী অ্যাকশন কমিটির সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষে বেসামরিক ৭ ব্যক্তি নিহত হয়েছেন।
এজেকে পুলিশের মহাপরিদর্শক লিয়াকত আলী মালিক জানিয়েছেন, রোববারের (৭ জুন) এ ঘটনায় ২৩ জন পুলিশ সদস্যও আহত হয়েছেন।
সরকারি সূত্র জানায়, সংঘর্ষের পর রোববার গভীর রাতে ৩০ জনকে আটক করা হয়েছে। রাওয়ালকোটে কয়েক দিনের সহিংস বিক্ষোভে এর আগের দিন (শনিবার) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৪ সদস্য নিহত হন।
রোববার বিক্ষোভকারীরা রাওয়ালকোটের কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে (সিএমএইচ) হামলা চালিয়েছে বলে কর্তৃপক্ষের দাবি করছে।
উত্তেজনার সূত্রপাত হয় গত শুক্রবার রাতে। সেদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে নিহত হন বলে অভিযোগ রয়েছে। সূত্র: দ্য ডন।
ফিলিপাইনে ভূমিকম্পে নিহত ৩৫