দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে ক্ষতি ও প্রাণহানির পরিমাণ বেড়েই চলছে। ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৪৩০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন দেশটির জাতীয় সংসদের সভাপতি।
এসময় জানানো হয়, বিপর্যয়কর এ দুর্ঘটনায় তিন হাজার ২৩৮ জন আহত হয়েছেন। ৬৮ হাজার ৯০০ জন এখনো নিখোঁজ রয়েছেন।
এদিকে প্রাথমিক অনুমানের ভিত্তিতে জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, গত বুধবারের ভূমিকম্পে দেশটির প্রায় ৬৭.৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে।
বিপর্যয় মোকাবিলায় আইওএম দ্রুতগতিতে তাদের ত্রাণ ও উদ্ধার কার্যক্রম প্রসারিত করছে। কারাকাসে আগে থেকে মজুত রাখা জরুরি ত্রাণ সামগ্রী ইতোমধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিতরণ শুরু হয়েছে।
জরুরি আশ্রয়, অত্যাবশ্যকীয় সামগ্রী এবং সুরক্ষা নিশ্চিত করতে তারা ভেনেজুয়েলা সরকার ও অন্যান্য অংশীদারদের সাথে যৌথভাবে কাজ করছে।
ঘরবাড়ি হারিয়ে বহু মানুষ নিরাপত্তার খোঁজে চলায় দেশে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি ব্যাপক আকারে বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, গত বুধবার (২৪ জুন) মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
এর মধ্যে ৭.৫ মাত্রার ভূমিকম্পটি ইয়ারাকুই রাজ্যের ইউমারে শহর থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ৭.২ মাত্রার ভূমিকম্পটি একই রাজ্যের সান ফেলিপে থেকে ২৩.৯ কিলোমিটার উত্তর-পূর্বে আঘাত হানে
বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প, নিখোঁজ ৫০ হাজারের বেশি
নিজের জীবন দিয়ে সন্তানকে বাঁচালেন ভেনেজুয়েলান মা
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯