জার্মানির উত্তরাঞ্চলীয় স্টাড শহরে গোলাগুলিতে পাঁচজন নিহতের ঘটনায় আটক করা হয়েছে সন্দেহভাজন বন্দুকধারীসহ দুই ব্যক্তিকে।
সোমবার (২৯ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে জার্মান পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
জার্মান পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, বন্দরনগরী হামবুর্গের কাছাকাছি অবস্থিত স্টাড শহরে কী কারণে গোলাগুলির এই ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট নয়।
স্টাড পুলিশের আরেকজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, আটক দ্বিতীয় ব্যক্তির ভূমিকা এখনও স্পষ্ট নয়। তবে এ ঘটনার সাথে জড়িত আর কোনও সন্দেহভাজন পলাতক নেই।
পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, গুলিতে নিহতদের সবাই প্রাপ্তবয়স্ক। এই ঘটনায় কতজন আহত হয়েছেন তা পরিষ্কার নয়।
হামবুর্গের পশ্চিমে অবস্থিত প্রায় ৫০ হাজার বাসিন্দার শহর স্টাডের একটি যুব কল্যাণ কেন্দ্রে গোলাগুলির ওই ঘটনা ঘটেছে।
স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।
জার্মানিতে এভাবে নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকাণ্ডের ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় বিরল। তবে দেশটিতে গত কয়েক বছরে বেশ কিছু বড় ধরনের এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, ২০২৩ সালে হামবুর্গে যিহোভার উইটনেস উপাসনালয়ে এক বন্দুকধারী গুলি চালিয়ে ছয়জনকে হত্যা করেছিল।
এর আগে ২০১৬ সালে খুনের প্রতি আসক্ত ১৮ বছর বয়সী এক জার্মান-ইরানি তরুণ মিউনিখে অন্তত ৯ জনকে হত্যা করে। সূত্র: রয়টার্স।
পাকিস্তানের কাশ্মীর ভারতের অংশ: ভারতীয় সেনাপ্রধান
ইউরোপের দাবদাহে এশিয়ার শীতাতপ যন্ত্রের রমরমা ব্যবসা
'চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই'
কাতারে মঙ্গলবার ইরানের সঙ্গে বৈঠকের ঘোষণা ট্রাম্পের