স্পেনের ট্রফি জয়ের মঞ্চে ট্রাম্প, নতুন বিতর্ক

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৭:৪৭ এএম

মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিশ্বজয়ের ঐতিহাসিক ক্ষণটি অন্য এক কারণে আলোচনায় এসেছে। চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেওয়ার পর মঞ্চ না ছেড়ে বিশ্বমঞ্চে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিয়ম অনুযায়ী ট্রফি হস্তান্তরের পর ট্রাম্পের মঞ্চ থেকে নেমে যাওয়ার কথা থাকলেও তিনি সেখানে অবস্থান করতে থাকেন। এমনকি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো অনুরোধ করা সত্ত্বেও তিনি ডায়াস ছাড়তে অস্বীকৃতি জানান।

স্প্যানিশ ফুটবলাররা যখন নিজেদের ট্রফি উঁচিয়ে ঐতিহাসিক জয় উদযাপনে ব্যস্ত, ঠিক তখনই মঞ্চে ট্রাম্পের অনড় অবস্থান ভক্তদের মাঝে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনাটি ভাইরাল হয়ে যায়।

এর আগে স্টেডিয়ামে প্রবেশের মুহূর্ত থেকেই দর্শকদের অসন্তোষের মুখে পড়েছিলেন ট্রাম্প। অতিরিক্ত নিরাপত্তা কড়াকড়ির কারণে সমর্থকদের মাঠে ঢুকতে দেরি হওয়া নিয়ে শুরুতেই তৈরি হয় বিশৃঙ্খলা।

পরবর্তীতে স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ট্রাম্পের মুখ ভেসে উঠলে দর্শকরা তাকে লক্ষ্য করে ভুয়াধ্বনি দিতে থাকেন। এমনকি জাতীয় সংগীত পরিবেশনের সময়ও সমর্থকদের একাংশের কাছ থেকে একই ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়।

HN
আরও পড়ুন