স্পেনের বিশ্বকাপ জয় যেন মার্কিন-ইসরায়েল বিরোধীদের উৎসব: ইরান

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০১:৩৩ এএম

বিশ্বকাপ ফুটবলে স্পেনের ঐতিহাসিক জয়কে অভিনন্দন জানিয়েছে ইরান। দেশটির মতে, স্প্যানিশ ফুটবল দলের এই সাফল্য বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনবিরোধী মানুষের মনে আনন্দের জোয়ার এনেছে।

ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ স্প্যানিশ দল ও জনগণকে অভিনন্দন জানান। 

তিনি বলেন, ফিলিস্তিনের অধিকার রক্ষা ও ইরানের প্রতি স্পেনের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তাদের একটি স্বাধীন ও সম্মানিত জাতি হিসেবে তুলে ধরেছে।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলি সামরিক অভিযান এবং ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি নীতির প্রকাশ্যে সমালোচনা করায় স্পেন বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসিত হয়। এর প্রভাব সামাজিক যোগাযোগমাধ্যমেও দলটির প্রতি জনসমর্থন বাড়াতে বড় ভূমিকা রেখেছে।

সূত্র: আল-জাজিরা (ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা 'ইরনা'-এর বরাতে)।

HN
আরও পড়ুন