প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরানের সফলতা দেখে পিছু হটতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৪:১১ এএম

ইসলামাবাদ সমঝোতা স্মারক সংক্রান্ত আলোচনায় আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অর্জন প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 

জাতীয় শিল্প ও খনি দিবসের এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানান, তেহরানের নজিরবিহীন সাফল্য দেখে পিছু হটতে বাধ্য হয়েছে ওয়াশিংটন।

শুরু থেকেই নিজেদের কঠোর অবস্থান বজায় রেখে আলোচনার টেবিলে বিশ্বশক্তির সামনে শক্ত অবস্থান তুলে ধরেছে ইরান। 

হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেল সরবরাহ সচল রাখা এবং জাতীয় স্বার্থ রক্ষায় মার্কিনদের সাথে প্রতিটি পদক্ষেপে তারা জোরালো দরকষাকষি করেছে। তবে নিজেদের ঐতিহ্য বজায় রেখে বরাবরের মতোই কথা রাখতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র।

ইরানের সর্বোচ্চ নেতার সাথে এক বিশেষ বৈঠকে দেশে বিদ্যমান ‘না যুদ্ধ, না শান্তি’ পরিস্থিতির দ্রুত অবসান ঘটানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। 

পেজেশকিয়ান নিশ্চিত করেন, পেশাদারিত্বের সাথে মাত্র কয়েক দিনের মধ্যেই তারা দেশের একাধিক সংকটময় পরিস্থিতি সফলভাবে সামাল দিতে পেরেছেন।

পশ্চিমা সংবাদমাধ্যমের নানা গুঞ্জন উড়িয়ে দিয়ে নিজেদের শাসনব্যবস্থাকে অত্যন্ত দক্ষতার সাথে নতুন করে গুছিয়ে নিয়েছে তেহরান। 

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া এক বক্তব্যে প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির সাথে তাঁর কাজের বোঝাপড়া ও সম্পর্ক দিন দিন আরও সুদৃঢ় হচ্ছে।

সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের পর তৈরি হওয়া সংকট ইরান অত্যন্ত সাহসিকতার সাথে মোকাবিলা করেছে। 

ওয়াশিংটনের কোনো আগ্রাসী পদক্ষেপই ইরানের জাতীয় সংহতিতে ফাটল ধরাতে পারেনি। রাজনৈতিক ও সামরিক সিদ্ধান্ত গ্রহণে নতুন নেতৃত্বের এই মেলবন্ধন মার্কিন ষড়যন্ত্র রুখে দিতে তেহরানের দৃঢ়তার পরিচয় দেয়।

সূত্র: দ্য ডন (পাকিস্তান)

HN
আরও পড়ুন