রিয়াদকে হুঁশিয়ারি ইয়েমেনের

অবরোধ না তুললে সৌদি বন্দরেও পাল্টা আঘাত!

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৪:৫০ এএম

সৌদি আরবের ওপর থেকে ইয়েমেনের আরোপিত অবরোধ অবিলম্বে প্রত্যাহার না করা হলে রিয়াদকে ভবিষ্যতে চরম ও নজিরবিহীন শাস্তির মুখোমুখি হতে হবে।

এক কড়া বিবৃতিতে সৌদি কর্তৃপক্ষকে এমনই চরম হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার ভোরে প্রকাশিত এই বিবৃতিতে অভিযোগ করা হয়, ইয়েমেনকে নিজেদের প্রভাবাধীন কোনো অঞ্চল মনে করে আচরণ করছে সৌদি আরব।

তারা এমন ভাব দেখাচ্ছে যেন খাদ্য ও ওষুধবাহী জাহাজগুলোকে বন্দরে প্রবেশের অনুমতি দেওয়া তাদের কোনো বিশেষ অনুগ্রহ।

পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানায়, গত ১২ বছরে সৌদি জোটের বিমান হামলায় যে ১০ হাজার নিরীহ ইয়েমেনি নিহত হয়েছেন, তাদের রক্তের বদলা ইয়েমেনের জনগণ কখনো ভুলবে না।

বিবৃতিতে সাফ জানিয়ে দেওয়া হয়, সৌদি আরবকে অবিলম্বে ইয়েমেনের ওপর সামরিক অভিযান ও অর্থনৈতিক অবরোধ পুরোপুরি বন্ধ করতে হবে। তা না হলে ইয়েমেনের পক্ষ থেকে আসা কঠোর ও পাল্টা ব্যবস্থার জন্য তাদের তৈরি থাকতে হবে।

হুশিয়ারি দিয়ে ইয়েমেন আরও জানায়, তাদের রাজধানী সানার বিমানবন্দর বা হোদাইদা বন্দর যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, একই রকম পরিস্থিতি তৈরি হতে পারে সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর ও জিজান কিংবা ইয়ানবুর মতো গুরুত্বপূর্ণ বন্দরগুলোতেও।

সৌদি আরবকে নিজেদের অবস্থান পরিবর্তনের পরামর্শ দিয়ে সেখানে বলা হয়, সামরিক আগ্রাসন চালিয়ে যাওয়ার চেয়ে সঠিক ও শান্তির পথে ফিরে আসার পথ অনেক সহজ ও সাশ্রয়ী।

ইয়েমেনের এই অবস্থান মূলত তাদের পূর্ণ স্বাধীনতা, সার্বিক সার্বভৌমত্ব ও ন্যায্য অধিকার আদায়ের লড়াই। দেশের সাধারণ জনগণ নিজেদের এসব মৌলিক দাবির বাইরে কোনো ধরনের আপস মেনে নেবে না বলেও বিবৃতিতে দৃঢ়ভাবে জানানো হয়েছে।

বিবৃতির শেষে দাবি করা হয়, রিয়াদ তাদের তৈরি করা মিত্র ও ভাড়াটে বাহিনীর আড়ালে নিজেদের অপরাধ ঢাকতে চাইছে। কিন্তু গত ১২ বছরে ইয়েমেনের ওপর পরিচালনা করা প্রায় আড়াই লাখ বিমান হামলা প্রমাণ করে মূল আগ্রাসনকারী আসলে কারা।

সংবাদ সূত্র: পার্সটুডে (Pars Today)

HN
আরও পড়ুন