পশ্চিম এশিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে পুরোপুরি বিতাড়িত করাই ইরানের মূল প্রতিশোধ বলে মন্তব্য করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি।
তার মতে, প্রতিশোধ কেবল কোনো সাময়িক সামরিক অভিযানের মধ্যে সীমাবদ্ধ নয়।
জেনারেল শেকারচি জোর দিয়ে বলেন, এই অঞ্চল থেকে যুক্তরাষ্ট্র বিদায় নিলেই দখলদার ইসরায়েলি শাসনের পতন ঘটবে। তারা পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের সম্পদ লুট করতে চেয়েছিল, যা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
ইরানি সেনাপ্রধান দাবি করেন, শত্রুপক্ষ এখনো ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রের প্রকৃত অবস্থান সম্পর্কে অন্ধকারে রয়েছে। এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য সংরক্ষিত সামরিক সরঞ্জাম ব্যবহার করেও প্রতিপক্ষ ইরানের কাছে হার মেনেছে।
এছাড়া, ২০ বছর আগে সংযুক্ত আরব আমিরাতে মার্কিন-ইসরাইলি জোটের তৈরি একটি গোপন গোয়েন্দা ‘ডাটা সেন্টার’ ইরান ধ্বংস করে দিয়েছে বলে তিনি জানান।
তথ্যসূত্র: পার্সটুডে (Pars Today)
এনসিপির কার্যালয়ে কেন গেলেন মার্কিন রাষ্ট্রদূত
দিল্লি পুলিশকে কেন ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ