ইরানের সঙ্গে সামরিক সংঘাতে আহত মার্কিন সেনাসদস্যের সংখ্যা ৫০০ জনের মাইলফলক স্পর্শ করেছে। সম্প্রতি একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার সূত্রে আন্তর্জাতিক গণমাধ্যম এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।
অ্যাসোসিয়েটেড প্রেস (AP)-এর প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মার্কিন বাহিনীর হতাহতের ঘটনা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ১৭ জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন।
বিভিন্ন গোয়েন্দা সূত্রে দাবি করা হচ্ছে, অঞ্চলে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীর প্রকৃত ক্ষয়ক্ষতির সরকারি পরিসংখ্যান পেন্টাগন কঠোর গোপনীয়তার সাথে নিয়ন্ত্রণ করছে। প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আমেরিকান সামরিক ঘাঁটিতে ইরানের সুনির্দিষ্ট আঘাতের পর ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এখন চরম উত্তপ্ত। মার্কিন প্রতিরক্ষা বিভাগ আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের বিষয়ে বেশ সতর্ক অবস্থান গ্রহণ করেছে।
সংবাদ সূত্র: মেহর নিউজ এজেন্সি ও অ্যাসোসিয়েটেড প্রেস (AP)।
আমেরিকাকে এই অঞ্চল থেকে বিতাড়িত করাই আমাদের প্রতিশোধ
এনসিপির কার্যালয়ে কেন গেলেন মার্কিন রাষ্ট্রদূত