নিষেধাজ্ঞা স্বত্বেও আল-আকসা প্রাঙ্গণে শত শত ইহুদির প্রবেশ

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৩:৪১ পিএম

ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে একসঙ্গে শত শত ইহুদি প্রবেশ করে প্রকাশ্যে প্রার্থনা করেছেন। এ সময় তাদের নিরাপত্তায় মোতায়েন ছিল ইসরায়েলি পুলিশ।

ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, দর্শনার্থীদের একটি অংশ এমন স্থানেও প্রার্থনা করেছেন, যেখানে ইহুদিদের প্রার্থনা করা নিয়ম অনুযায়ী নিষিদ্ধ। নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতেই তারা সেখানে ধর্মীয় আচার পালন করেন।

ইহুদিরা আজ তিসা বা’ভ এর উপবাস পালন করছেন। এদিন তাদের প্রথম ও দ্বিতীয় টেম্পল মাউন্ট ধ্বংস করা হয় বলে বিশ্বাস ইহুদিদের। তারা দাবি করে থাকে, বর্তমানে যেখানে আল-আকসা মসজিদের অবস্থান সেখানে এক সময় তাদের টেম্পল মাউন্ট ছিল। আর এ বিষয়টি নিয়ে ইহুদি ও মুসলিমদের মধ্যে ধর্মীয় উত্তেজনা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিওতে দেখা গেছে, ইহুদিরা দলে দলে আল-আকসা মসজিদ প্রাঙ্গনে প্রবেশ করছে। এ সময় তারা তাদের ধর্মীয় বই থেকে বিভিন্ন বাক্য উচ্চারণ করছিল। এছাড়া কয়েকজন ইসরায়েলের পতাকা নিয়ে সেগুলো সেখানে উড়িয়েছে।

ইসরায়েলের উগ্রডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভিরও সেখানে উপস্থিত ছিলেন। তিনি আল-আকসায় ইহুদিদের অবাধ প্রবেশের বিষয়টি স্বাভাবিক করার চেষ্টা করছেন।

এ দখলদার বলেছেন, “দেখুন আজ এখানে কি হচ্ছে। ইহুদিরা প্রার্থনা করছেন। তারা অনুভব করছে এটির মালিক তারা। এমনটি আগে কখনো হয়নি।”

সূত্র: টাইমস অব ইসরায়েল

AM
আরও পড়ুন
সর্বশেষপঠিত