ভারতে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে মুসলিম দম্পতিকে রাস্তায় ফেলে মারধর

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৪:৪২ এএম

ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে এক মুসলিম দম্পতিকে রাস্তায় আটকে হেনস্তা ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক স্থানীয় চিকিৎসককে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে।

ঘটনাটি ঘটে গত বুধবার (২২ জুলাই)। পুলিশ সূত্রে জানা গেছে, ডা. নগেন্দ্রাপ্পা নামে ওই চিকিৎসকের নিজস্ব ক্লিনিক রয়েছে। সকালে রাস্তায় ২৩ বছর বয়সী নাসরিনা ও তাঁর স্বামী মোহাম্মদ বিলালের গতিপথ রোধ করেন তিনি।

অভিযোগ অনুসারে, ওই চিকিৎসক প্রথমে জাতীয়তা তুলে ধরে তাঁদের হিন্দিতে গালিগালাজ করেন। একপর্যায়ে নাসরিনাকে টেনেহিঁচড়ে মারধর করা হয় এবং পরে তাঁর স্বামী বিলালের মাথা ও পিঠে আঘাত করে মাটিতে ফেলে লাথি মারা হয়।

ঘটনার বিস্তারিত জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নারী। অভিযুক্ত চিকিৎসক বিষয়টি পুলিশকে জানালে তাঁদের প্রাণনাশের হুমকিও দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

গ্রেফতারের আগে অভিযুক্ত চিকিৎসক ফেসবুকে ঘটনার একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায় যে, ওই দম্পতিকে নাকি আগে ভারত থেকে বিতাড়িত করা হয়েছিল এবং তাঁরা অবৈধভাবে আবার ফিরে এসেছেন।

তবে ভিডিওতে ভুক্তভোগী বিলালকে কন্নড় ভাষায় স্পষ্ট জবাবে বলতে শোনা যায়, তিনি বিগত ২০ বছর ধরে পরিবার নিয়ে বেঙ্গালুরুতেই বসবাস করছেন। ভিডিওটিতে অভিযুক্তকে বিলালের ওপর চড়াও হতেও দেখা যায়।

এই ঘটনায় বেঙ্গালুরুর বেলান্দুর থানা-পুলিশ অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে শ্লীলতাহানি, বেআইনিভাবে পথরোধ, মারধর এবং অপরাধমূলক ভীতি প্রদর্শনের একাধিক ধারায় মামলা দায়ের করেছে।

অভিযুক্তের উত্থাপিত অভিবাসন সংক্রান্ত দাবির সত্যতা এখনো আনুষ্ঠানিকভাবে যাচাই করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। তবে পুরো ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে বলে এক পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার গ্রেফতারের পর শুক্রবার আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন অভিযুক্ত ডা. নগেন্দ্রাপ্পা।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস (The Indian Express)

HN
আরও পড়ুন
সর্বশেষপঠিত