সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা বন্ধের আহ্বান জাতিসংঘের

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৯:২৪ এএম

সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। দেশটির পূর্ব ইদলিব প্রদেশের আবু আল-দুহুর সামরিক বিমানবন্দরে ইসরায়েলি হামলাকে সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা ও আকাশসীমা লঙ্ঘনের ‘আরেকটি অত্যন্ত উদ্বেগজনক ঘটনা’ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।

মঙ্গলবার (১৮ আগস্ট) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্তেফান দুজারিক বলেন, এসব বিমান হামলা বন্ধ হওয়া উচিত এবং জাতিসংঘ এর বিরোধিতা করছে।

তিনি বলেন, ‘এসব বিমান হামলা বন্ধ হওয়া উচিত। আমরা এর বিরুদ্ধে অবস্থান করছি।’

জাতিসংঘের এই মন্তব্যের আগে সিরিয়া ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানায়। এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পৃথক চিঠিও পাঠিয়েছে দামেস্ক।

সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি সামরিক তৎপরতা নিয়ে উদ্বেগের মধ্যেই জাতিসংঘের পক্ষ থেকে এই হামলা বন্ধের আহ্বান এলো।

সূত্র: আল জাজিরা

Maz
আরও পড়ুন