ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ফাইন্যান্সিয়াল টাইমস-এ প্রকাশিত এক মতামত কলামে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ঘোষণা করেছেন, ইরানের বিরুদ্ধে আমেরিকার অর্থনৈতিক যুদ্ধ এখন ‘শেষ পর্যায়ে’ পৌঁছেছে এবং তেহরানের জন্য শিগগিরই একটি ‘অর্থনৈতিক ডি-ডে’ বা চূড়ান্ত ধ্বংসের দিন আসছে।
গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ইকোনমিক স্যাংশনের কথা উল্লেখ করে বেসেন্ট জানান, কোনো শত্রুপক্ষের বিরুদ্ধে ইতিহাসে যত অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটন এবার ‘সর্বকালের বৃহত্তম আর্থিক আক্রমণ’ চালাতে যাচ্ছে।
নতুন এই অর্থনৈতিক যুদ্ধের আওতায় ইরানকে সাহায্যকারী বা তাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক রাখা অন্যান্য দেশ এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ওপরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন অর্থমন্ত্রী।
বেসেন্ট স্পষ্ট হুঙ্কার দিয়ে বলেন, প্রেসিডেন্ট এমন এক কঠোর পরিস্থিতি তৈরি করেছেন, যেখানে মার্কিন প্রতিটি সংস্থা ও আইনি ক্ষমতাকে একযোগে ব্যবহার করা হবে। ইচ্ছাকৃতভাবে হোক বা উপেক্ষা করে, যেকোনো দেশ বা প্রতিষ্ঠান যদি ইরানের সাথে অর্থনৈতিক সম্পর্ক টিকিয়ে রাখে, তবে তাদের আন্তর্জাতিকভাবে পুরোপুরি একঘরে করা হবে।
তিনি আরও যোগ করেন, বিশ্বের বুঝে রাখা উচিত- আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো অত্যাচারী এই শাসনের বেঁচে থাকার প্রতিটি অর্থনৈতিক যোগাযোগের পথ কেটে বিচ্ছিন্ন করে ফেলা, যতক্ষণ না তেহরান বিশ্বজুড়ে পুরোপুরি একাকী হয়ে পড়ে।
সূত্র: আল-জাজিরা
হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণ, ৩ নবজাতকের মৃত্যু
রাতে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা