মালয়েশিয়ার তেরেংগানু রাজ্যের কেমামান জেলাকে অবৈধ অভিবাসীমুক্ত করার দাবিতে সরব হয়েছেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। সীমান্ত নিরাপত্তা বৃদ্ধি, কঠোর আইনি পদক্ষেপ এবং অবৈধ কর্মী নিয়োগকারী মালিকদের শাস্তির দাবিতে সম্প্রতি কেমামানে এক শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
‘কেমামান বেবাস পিএটিআই’ শিরোনামের এই কর্মসূচিতে দেওয়ান পেমুদা পাস, পেমুদা ইউএমএনও এবং স্থানীয় সামাজিক সংগঠন ‘কিতা কেমামান’-এর বিপুল সংখ্যক সমর্থক অংশ নেন।
আয়োজকরা স্পষ্ট জানান, এটি কোনো নির্দিষ্ট জাতিগোষ্ঠীর বিরুদ্ধে নয়, বরং দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার স্বার্থে আয়োজিত জনগণের স্বতঃস্ফূর্ত দাবি।
সমাবেশ থেকে সরকারকে উদ্দেশ্য করে ৬ দফা দাবি উত্থাপন করা হয়। যার মধ্যে রয়েছে সীমান্ত পাহারা জোরদার, আইন অমান্যকারী নিয়োগকর্তা ও সিন্ডিকেটের বিরুদ্ধে গ্রেফতারি অভিযান, শরণার্থী ব্যবস্থাপনায় নতুন নীতিমালা প্রণয়ন এবং জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া।
আয়োজকদের মতে, কেবল অভিবাসীদের ধরপাকড় করলেই এ সংকটের স্থায়ী সমাধান হবে না। যেসব অসাধু মালিক ও সিন্ডিকেট অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগ ও আশ্রয় দিচ্ছে, তাদেরকে আইনি আওতায় আনা সবচেয়ে জরুরি। দেশের প্রচলিত আইন কার্যকর প্রয়োগের মাধ্যমেই কেবল সার্বভৌমত্ব রক্ষা সম্ভব।
ক্ষেপণাস্ত্র তৈরিতে বেসরকারি খাতে ভরসা ভারতের
রাশিয়ার গোপন বৈঠকের তথ্য ইউক্রেনকে দিলো যুক্তরাষ্ট্র