ভারতে কারখানায় বিস্ফোরণে নিহত ১১

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ এএম

ভারতের উত্তরপ্রদেশের কোশাম্বী জেলায় একটি আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পিসরি থানার মনোরি গ্রামে ঘটে যাওয়া এ মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও বহু মানুষ গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

বিস্ফোরণের পর উদ্ধার হওয়া আহতদের দ্রুত প্রয়াগরাজের এসআরএন হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাচলাকালীন সময়েই ১১ জনের মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসক ও স্থানীয় প্রশাসন। বর্তমানে চিকিৎসাধীন আরও অন্তত ৫ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার সময় আশপাশের বহু বাসিন্দা উপস্থিত থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে। প্রশাসনিক কর্মকর্তাদের তথ্যানুযায়ী, আহত ও নিহতের প্রায় সকলেই কারখানা-সংলগ্ন এলাকায় বসবাস করতেন। বিস্ফোরণের প্রভাবে আহত হয়েছেন প্রায় ১৮ জনেরও বেশি লোক।

বিস্ফোরণের তীব্রতা এতটাই শক্তিশালী ছিল যে পুরো কারখানা ভবনটি মুহূর্তে গুঁড়িয়ে যায়। সেই সাথে সংলগ্ন অন্তত ৫ থেকে ৬টি বসতবাড়ি সম্পূর্ণরূপে ধ্বংসস্তূপে পরিণত হয়। বিকট শব্দে কেঁপে ওঠে পুরো মনোরি পাওয়ার হাউস সংলগ্ন এলাকা।

দুর্ঘটনার গুরুত্ব বিবেচনা করে দিল্লি-হাওড়া রেলপথের ট্রেন চলাচল সাময়িকভাবে এক ঘণ্টার জন্য স্থগিত রাখা হয়। নিরাপত্তা নিশ্চিতে আজমির-শিয়ালদহ এক্সপ্রেসসহ দিল্লি-বারাণসীগামী বন্দে ভারত এক্সপ্রেসকে নিকটস্থ স্টেশনে থামিয়ে পথ পরিবর্তন করা হয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এইচএন
আরও পড়ুন