ইরানের সঙ্গে চলমান সংঘাতের বর্তমান পর্যায়ে আন্তর্জাতিক বাণিজ্য ও তেল-গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখাকেই প্রধান অগ্রাধিকার দিচ্ছে ওয়াশিংটন।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে যাতে বাণিজ্যিকভাবে পণ্য ও জ্বালানি পরিবহন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেদিকেই এখন পূর্ণ মনোযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র।
আমেরিকান সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেডি ভ্যান্স বলেন, গত রোববারে লারাক দ্বীপে চালানো মার্কিন হামলার মূল উদ্দেশ্যই ছিল ইরানকে হরমুজ প্রণালিতে মাইন বসানো থেকে বিরত রাখা। তিনি অভিযোগ করে বলেন, হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক তেল ও গ্যাস রপ্তানি বন্ধ করতে গিয়ে ইরানের বর্তমান নেতৃত্ব কোনো ধরনের কৌশলগত বুদ্ধিমত্তার পরিচয় দিতে ব্যর্থ হচ্ছে।
ইরানি শাসকদের তীব্র সমালোচনা করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, আমার কাছে সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাস সরবরাহ বন্ধ করতে গিয়ে তারা কখনো কখনো নিজেদের মিত্রদের ওপরও হামলা চালাচ্ছ।
ইরানের নেতৃত্বের এই ধরনের পদক্ষেপকে সত্যিই উন্মাদনাপূর্ণ বলে মন্তব্য করে ভ্যান্স আরও যোগ করেন, তেহরান যে এমন ঝুঁকিপূর্ণ পথ বেছে নেবে তা আগেই অনুমান করেছিলো ওয়াশিংটন।
সূত্র: আল-জাজিরা
ইরাকের কাছে সামরিক হেলিকপ্টার বিক্রি করছে যুক্তরাষ্ট্র
আফগানিস্তানে গোপন স্কুল, যেভাবে চলছে শিক্ষা কার্যক্রম