বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ এএম

বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটিতে তীব্র ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী।

তাসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, এই অভিযানে মার্কিন বাহিনীর রাডার এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়।

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তাদের চলমান ‘অপারেশন থান্ডার’ সামরিক অভিযানের ২৯তম ধাপ হিসেবে এই সফল আক্রমণ পরিচালনা করা হয়েছে।

পারস্য উপসাগরের এই কৌশলগত ঘাঁটিটি মার্কিন ড্রোন, হেলিকপ্টার এবং নজরদারি কার্যক্রমের অন্যতম প্রধান কেন্দ্র।

এদিকে তেহরানের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, ভবিষ্যতে কোনো ধরনের আগ্রাসন চালানো হলে তার বিরুদ্ধে চূড়ান্ত ও ব্যাপক সামরিক জবাব দেওয়া হবে।

সূত্র: আল জাজিরা

এইচএন
আরও পড়ুন