জর্ডানের আকাশে ইরানি ১০ ক্ষেপণাস্ত্র ধ্বংস

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ এএম

ইরানের ভূখণ্ড থেকে ছোড়া ১৩টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র সম্প্রতি জর্ডানের আকাশসীমায় প্রবেশ করে। পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত পদক্ষেপ নেয় দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। আকাশেই ১০টি হামলা সফলভাবে প্রতিহত করে ধ্বংস করে দেওয়া হয়।

জর্ডানের ন্যাশনাল সেন্টার ফর সিকিউরিটি অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্টের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সেনাবাহিনীর মুখপাত্র জানান, বাকি ৩টি ক্ষেপণাস্ত্র লোকালয় থেকে দূরে দুর্গম এলাকায় গিয়ে পড়েছে।

ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত কোনো ধরনের হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সুরক্ষিত রাখতে বিশেষ প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠিয়েছে জর্ডান সামরিক বাহিনী।

সোর্স: জর্ডানের ন্যাশনাল সেন্টার ফর সিকিউরিটি অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট ও সামরিক মুখপাত্রের দেওয়া বিবৃতি।

এইচএন
আরও পড়ুন