ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে আমিরাত প্রেসিডেন্টের ফোনালাপ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান টেলিফোনে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়ামের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

ফোনালাপে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়েও আলোচনা হয়।

এর আগে বুধবার হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ ও আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আঞ্চলিক সংকট এবং ইরান ইস্যুতে পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এদিকে ওয়াশিংটন ইরানের ওপর নতুন করে অর্থনৈতিক চাপ তৈরির উদ্যোগ নিয়েছে। রোববার লারাক দ্বীপে মার্কিন হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর জবাবে তেহরান সংযুক্ত আরব আমিরাতসহ অঞ্চলটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায়।

সূত্র: আনাদোলু এজেন্সি

এএম
আরও পড়ুন