ইরান সংঘাত বন্ধ না করে হরমুজ প্রণালির নাম নিজের নামে করার প্রস্তাব দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন সিনেটর বার্নি স্যান্ডার্স। যুদ্ধের কারণে আমেরিকায় জ্বালানি তেলের দাম বাড়ছে উল্লেখ করে তিনি জলপথের নাম পরিবর্তনের বদলে যুদ্ধ থামানোকে অগ্রাধিকার দেওয়ার তাগিদ দেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্পকে সরাসরি উদ্দেশ্য করে স্যান্ডার্স লেখেন, "আপনি দেশের প্রেসিডেন্ট, কোনো পাগল রাজা নন। তাই প্রেসিডেন্টের মতোই আচরণ করুন।" এই মন্তব্যের মাধ্যমে তিনি মূলত ক্ষমতার সীমাবদ্ধতা ও জবাবদিহির গণতান্ত্রিক নীতির বিষয়টি ট্রাম্পকে স্মরণ করিয়ে দিয়েছেন।
ঐতিহাসিকভাবে 'পাগল রাজা' বলতে ব্রিটিশ শাসক তৃতীয় জর্জকে বোঝানো হয়, যার আমলেই আমেরিকার ১৩টি উপনিবেশ বিদ্রোহ করে স্বাধীনতা অর্জন করেছিল। সেসময় জোরপূর্বক শাসন বজায় রাখতে গিয়ে ব্রিটেনের ক্ষমতা হাতছাড়া হয়েছিল—স্যান্ডার্স মূলত ট্রাম্পকে ইতিহাসের সেই শিক্ষা মনে করিয়ে দিতে চেয়েছেন।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, শতাব্দী প্রাচীন কৌশলগত হরমুজ প্রণালির নাম বদলের উদ্যোগ ট্রাম্পের অতিরিক্ত ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতার মানসিকতা প্রকাশ করে। সংঘাতময় মুহূর্তে এটি বৈশ্বিক অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে। শক্তি প্রদর্শনের বদলে রাজনৈতিক সমাধান খোঁjar পরামর্শ দিয়েছেন এই প্রবীণ সিনেটর।
স্যান্ডার্সের মূল বার্তা পরিষ্কার, আমেরিকান প্রেসিডেন্ট যত প্রভাবশালীই হন না কেন, তিনি কোনো স্বৈরাচারী রাজা নন। সংঘাতের নীতি ছেড়ে কূটনীতিতে মনোযোগ না দিলে ইতিহাসের মতোই তার পরিণাম অনাকাঙ্ক্ষিত হতে পারে।
সূত্র: মেহের নিউজ এজেন্সি
রাশিয়ায় অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশির প্রাণহানি
১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ আজ