ইরানের সঙ্গে চলমান সংঘাতকে অত্যন্ত ‘নগণ্য বিষয়’ হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিয়েতনাম যুদ্ধের ভয়াবহতার সঙ্গে তুলনা করে তিনি জানান, সেখানে লক্ষাধিক মার্কিন সেনা নিহত হলেও এই যুদ্ধে প্রাণ গেছে মাত্র ১৮ জনের।
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলাগুলোকে কেবল 'সাময়িক বিরতি' হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। একই সঙ্গে তিনি ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক অভিযান চালানোর সরাসরি হুমকিও দিয়েছেন।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পাহাড়ের সুড়ঙ্গে ইরান বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ করে রেখেছে বলে ধারণা করা হচ্ছে। ফলে ট্রাম্পের এই মন্তব্য মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।
সূত্র: আল জাজিরা
যেকোনো মার্কিন আক্রমণ রুখে দিতে প্রস্তুত ইরান