গাজা সিটির দক্ষিণাঞ্চলীয় জেইতুন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হওয়া মালকা পরিবারের বসতবাড়ি থেকে তিন বছর পর ৫৫ জন ফিলিস্তিনির দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। ২০২৩ সালের ১৯ নভেম্বর ভবনটিতে শক্তিশালী বোমাবর্ষণ করা হয়।
যুদ্ধের একদম শুরুর দিকে তীব্র ইসরায়েলি আক্রমণের মুখে তারা নিজেদের ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়ে এই পৈতৃক বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। ক্ষেপণাস্ত্র আঘাত হানার মুহূর্তে ভবনটিতে অন্তত ৬০ জনের বেশি সদস্য অবস্থান করছিলেন।
টানা তিন দিন উদ্ধার অভিযান চালিয়ে উদ্ধারকারীরা এই পৈতৃক ভিটার ধ্বংসস্তূপ থেকে ৫৫টি মরদেহ উদ্ধার করতে সক্ষম হন। নিখোঁজ বাকীদের সন্ধানে জেইতুন এলাকায় এখনও উদ্ধারকর্মীরা তৎপর রয়েছে।
উদ্ধার অভিযানের তদারকি করা সিভিল ডিফেন্সের সমন্বয়ক জানান, আগামী সপ্তাহের শুরুর দিকে মালকা পরিবারের উদ্ধারকৃত সব সদস্যদের একযোগে যৌথ জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।
সূত্র: আল জাজিরা
তেলের ট্যাংকারে মার্কিন হামলা: পাল্টা হুমকি ইরানের