ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে নিহত ২

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পিএম

দক্ষিণ লেবাননের আরব সালিম শহরে ইসরায়েলি হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। দক্ষিণ লেবাননের সিভিল ডিফেন্সের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় ভোর ৬টার দিকে (জিএমটি রাত ৩টা) ইসরায়েলি বাহিনী আরব সালিমের বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়। ইসরায়েল দাবি করেছে, তাদের সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একটি কথিত ড্রোন হামলার জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এরপর ওই এলাকায় ইসরায়েলি হামলা ও সামরিক তৎপরতা আরও জোরদার হয়। হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দক্ষিণ লেবাননে সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা বেড়েছে। এর আগে আগস্টেও আরব সালিমে ইসরায়েলি বিমান হামলায় এক নারী নিহত ও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যায়। ইসরায়েল তখন দাবি করেছিল, হিজবুল্লাহর হামলার জবাবে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

জেএম
আরও পড়ুন