চলমান যুদ্ধের কারণে সৃষ্ট আর্থিক ও মুদ্রাসংক্রান্ত সমস্যাগুলো মোকাবিলায় একটি বিশেষ ‘অর্থনৈতিক যুদ্ধ টাস্কফোর্স’ গঠন করেছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।
ইরানের উপ-অর্থমন্ত্রী মোরতেজা জামানিয়ান বলেন, ব্যবসা-বাণিজ্য, অর্থায়ন ও অন্যান্য অর্থনৈতিক খাতে তৈরি হওয়া সমস্যাগুলো দ্রুত শনাক্ত করে সমাধানের উদ্যোগ নেবে এই টাস্কফোর্স।
দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞার পাশাপাশি চলমান যুদ্ধের কারণে ইরানের অর্থনীতি ব্যাপক চাপের মুখে পড়েছে। সাম্প্রতিক সময়ে দেশটির মুদ্রার দর রেকর্ড পর্যায়ে নেমে গেছে এবং মূল্যস্ফীতিও বেড়েছে।
এর মধ্যেই চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওয়াশিংটনের লক্ষ্য হলো তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়িয়ে দেশটিকে আরও আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করা। একই সময়ে ইরানের তেল রপ্তানিও মার্কিন অবরোধ ও নিষেধাজ্ঞার চাপে বড় ধরনের বাধার মুখে পড়েছে।
ইরান অবশ্য দাবি করে আসছে, অর্থনৈতিক চাপ সত্ত্বেও দেশটির বৈদেশিক মুদ্রার পর্যাপ্ত মজুত রয়েছে এবং অর্থনীতি ধসে পড়েনি। তবে সরকার একই সঙ্গে ব্যবসা ও আর্থিক খাতের ওপর চাপ কমাতে জরুরি পদক্ষেপ নিচ্ছে।
ইসরায়েলে একযোগে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান
ইরানের বিরুদ্ধে অভিযান চালানোর সক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই: কমান্ডার হাবিবোল্লাহ