মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মধ্যেই বিশ্ববাজারে কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বর্তমানে প্রতিদিন গড়ে ৯০ লাখ ব্যারেল জ্বালানি তেল নিরাপদে পরিবাহিত হচ্ছে। এর ফলে বিশ্ববাজারে তেলের লাগামহীন দাম কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলে ধারণা করা হচ্ছে।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট জানান, হরমুজ প্রণালি ছাড়াও অঞ্চলের বিকল্প পাইপলাইনগুলো দিয়ে তেল সরবরাহ অব্যাহত রয়েছে। সব মিলিয়ে সংঘাত শুরুর আগের পরিমাণের তিন ভাগের দুই ভাগের বেশি তেল এখন বাজারে পৌঁছাচ্ছে।
এই ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করছে মার্কিন নৌবাহিনী। মূলত সম্ভাব্য ইরানি হামলা থেকে রক্ষা করতেই ট্যাংকারগুলোকে পাহারা দিচ্ছে মার্কিন সেনারা। ওয়াশিংটন আশা করছে, এই গুরুত্বপূর্ণ পথ নিরাপদ রাখতে শিগগিরই অন্যান্য দেশও তাদের সাথে যোগ দেবে।
সূত্র: আল-জাজিরা।
পটুয়াখালীতে মাছ ধরার সময় বজ্রপাতে ২ জেলের মৃত্যু