কানাডার হ্রদে ভেসে উঠলো রহস্যময় দ্বীপ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ এএম

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় অবস্থিত উইলিস্টন জলাধারে ভেসে উঠেছে একটি রহস্যময় ও গাছপালায় ঘেরা দ্বীপ। স্থানীয়দের নজর কাড়া এই দ্বীপটি ঘিরে এলাকা জুড়ে তৈরি হয়েছে চরম কৌতুহল ও বিস্ময়।

গত ২০ জুলাই স্যাটেলাইট চিত্রে প্রায় ১০৫,৪৮৬ বর্গফুটের বিশাল এই দ্বীপটি স্পষ্টভাবে দেখা যায়। তবে রহস্যজনকভাবে ৫ আগস্টের স্যাটেলাইট ডেটা থেকে সেটি পুনরায় একদম অদৃশ্য হয়ে গেছে।

শুরুতে এআই প্রযুক্তির কারসাজি ভেবে কর্তৃপক্ষ ঘটনাটি গুরুত্ব না দিলেও পরবর্তীতে স্যাটেলাইট ডেটা দ্বীপটির সত্যতা নিশ্চিত করে। তবে বিসি হাইড্রোর মুখপাত্র বব গ্যামারের মতে, দ্বীপটি তলিয়ে না গিয়ে অন্য কোথাও ভেসে গিয়ে থাকতে পারে।

এইচএন
আরও পড়ুন