জার্মানি আবার যুদ্ধ চাইছে : রুশ পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পিএম

জার্মানি আবার যুদ্ধ চায় বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার (৬েসেপ্টেম্বর) এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার জন্য রাশিয়াকে দায়ী করার জার্মানির অভিযোগও প্রত্যাখ্যান করেন তিনি।

জার্মান সরকার অভিযোগ করেছে, পূর্ব জার্মানির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লাইপজিগ বিমানবন্দরে বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে হামলার চেষ্টা চালানো হয়। এ ঘটনাকে তারা রাশিয়ার একটি ‘হাইব্রিড হামলা’ হিসেবে উল্লেখ করেছে এবং এর জন্য মস্কোকে দায়ী করেছে। লাভরভ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, জার্মানি রাশিয়ার বিরুদ্ধে ধারাবাহিকভাবে কঠোর পদক্ষেপ নিচ্ছে। তিনি রাশিয়ার সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করা এবং কনস্যুলেট কর্মকর্তাদের বহিষ্কারের প্রসঙ্গ তুলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের পরিস্থিতির সঙ্গে তুলনা করেন। তিনি আরো জার্মানির বিরুদ্ধে নাৎসিবাদের অভিযোগ তুলে বলেন, এসব কর্মকাণ্ডের বিষয়ে রুশ নেতৃত্ব উপযুক্ত সিদ্ধান্ত নেবে।

এদিকে চলতি সপ্তাহে রাশিয়া ও জার্মানি পরস্পরের সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে দিয়েছে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ রুশ প্রতিনিধিদের তলব করেছে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর পর থেকে জার্মানি কিয়েভের অন্যতম প্রধান মিত্র হিসেবে রয়েছে। ইউক্রেন যুদ্ধ বর্তমানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত হিসেবে বিবেচিত হচ্ছে এবং চার বছরেরও বেশি সময় ধরে চলছে। রাশিয়ায় চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠিতব্য কঠোরভাবে নিয়ন্ত্রিত সংসদীয় নির্বাচনের আগে লাভরভের এই মন্তব্য সামনে এলো।

 

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত