যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত ও নিরাপদ বলে জোর দাবি করা হলেও বাস্তবচিত্র সম্পূর্ণ ভিন্ন। মধ্যপ্রাচ্যের চরম ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথে জাহাজ চলাচল উল্লেখজনকভাবে হ্রাস পেয়েছে।
আন্তর্জাতিক নৌপথ পর্যবেক্ষকদের মতে, যুক্তরাষ্ট্র নিরাপত্তার আশ্বাসের পাশাপাশি রণতরী মোতায়েন বাড়ালেও বড় বড় শিপিং কোম্পানিগুলো ঝুঁকি নিতে চাইছে না। ফলে তেল ও পণ্যবাহী ট্যাংকারগুলো তাদের চলাচলের গতিপথ বদলে বিকল্প ও দীর্ঘ পথ ব্যবহার করছে।
হরমুজ প্রণালী দিয়ে বিশ্ব বাজারের বড় অংশের জ্বালানি তেল পরিবাহিত হয়। ফলে বিশ্ব বাণিজ্য সচল রাখতে এই প্রণালীর স্বাভাবিক পরিস্থিতি নিশ্চিত করা আন্তর্জাতিক অর্থনীতির জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
সূত্র: আল জাজিরা
ইরানের সম্পদে হামলা হলে মার্কিন তেল-গ্যাস স্থাপনাতেও আঘাত