অভ্যন্তরীণ ও বাহ্যিক দ্বিমুখী সংকটে ইরান

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ এএম

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আন্তর্জাতিক উত্তেজনার মধ্যেই অভ্যন্তরীণ সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইরান। সীমান্ত এলাকায় ছোটখাটো সংঘাত এবং একাধিক সন্দেহভাজনকে গ্রেপ্তারের খবর নিয়মিত প্রকাশ করছে দেশটির প্রশাসন।

মূলত জাতীয় নিরাপত্তা রক্ষায় নিজেদের সক্ষমতা প্রমাণের পাশাপাশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের দৃঢ় নিয়ন্ত্রণের বার্তা দিতেই এসব তথ্য সামনে আনা হচ্ছে।

চরম অর্থনৈতিক মন্দা ও জনঅসন্তোষের কারণে নতুন করে দেশব্যাপী অস্থিতিশীলতার আশঙ্কায় ভুগছে দেশটির সরকার।

সম্প্রতি দক্ষিণ ফার্স প্রদেশ থেকে তথাকথিত ‘বিপ্লববিরোধী’ ও ‘রাজতন্ত্রপন্থী’ আটজনকে গ্রেপ্তার করেছে আইআরজিসি। তাদের বিরুদ্ধে গত জানুয়ারির গণবিক্ষোভের সময় সহিংসতা ছড়ানো এবং গুরুত্বপূর্ণ সড়কে অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত