নৌপথে ইরানের বিশৃঙ্খলা মানবে না ওয়াশিংটন

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ এএম

আন্তর্জাতিক সমুদ্রসীমায় পণ্যবাহী জাহাজ ও নাবিক চলাচলে ইরানের যেকোনো ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে ওয়াশিংটন কঠোর অবস্থানে থাকবে বলে স্পষ্ট জানানো হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র আল জাজিরাকে জানান, হরমুজ প্রণালীসহ আঞ্চলিক সমুদ্রপথে ইরানের সৃষ্টি করা বাধা যেন স্বাভাবিক নিয়মে পরিণত না হয়, সে লক্ষ্যে মিত্র দেশগুলোর সঙ্গে কাজ করছে ওয়াশিংটন।

তিনি স্পষ্ট করে বলেন, বিশ্ব অর্থনীতিকে ব্ল্যাকমেইল করার যেকোনো চেষ্টা নস্যাৎ করতে কঠোর পদক্ষেপ অব্যাহত রাখা হবে। বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই রুটে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।

সূত্র: আল জাজিরা

এইচএন
আরও পড়ুন