লেবাননে ইসরায়েলি হামলায় ৬ মাসে নিহত ৪৩৬২

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ এএম

চলতি বছরের ২ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর ধারাবাহিক বিমান ও সামরিক হামলায় কমপক্ষে ৪,৩৬২ জন নিহত এবং ১২,৩৭৮ জন আহত হয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে মৃত্যুর এই ভয়াবহ পরিসংখ্যান প্রকাশ করেছে।

লেবাননের 'হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার'-এর তথ্য অনুযায়ী, বিগত কয়েক মাসে চলমান এই আগ্রাসনে লেবানন জুড়ে ব্যাপক প্রাণহানি ঘটেছে।

একই সঙ্গে সংস্থাটি জানায়, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতের পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় লেবাননে সর্বমোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৮,৯২৯ জনে। এছাড়া এই দীর্ঘ মেয়াদী হামলায় আহত হয়েছেন আরও ৩০,৬১৪ জন ফিলিস্তিনি ও লেবানিজ নাগরিক।

আন্তর্জাতিক যুদ্ধবিরতির আহ্বানের তোয়াক্কা না করে চলমান এই ভয়াবহ বোমাবর্ষণে নিহতের সংখ্যা প্রতিনিয়ত লাফিয়ে বাড়ছে, যা পুরো অঞ্চলকে এক চরম মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।

ওয়াইএ
আরও পড়ুন