ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত সামরিক যুদ্ধকে পরিকল্পনাহীন একটি 'খামখেয়ালি যুদ্ধ' হিসেবে আখ্যা দিয়ে এর তীব্র সমালোচনা করেছেন প্রভাবশালী মার্কিন ডেমোক্রেটিক সিনেটর মার্ক ওয়ার্নার।
সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, ট্রাম্পের শুরু করা এই অপ্রয়োজনীয় যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতির ইতিমধ্যেই ১০০ বিলিয়ন (১০ হাজার কোটি) ডলারেরও বেশি খরচ হয়ে গেছে, এবং প্রতি দুই মিনিটে এই যুদ্ধের খরচের খাতায় যুক্ত হচ্ছে আরও ১ মিলিয়ন (১০ লাখ) ডলার।
সেনেট গোয়েন্দা কমিটির শীর্ষস্থানীয় এই সদস্য সতর্ক করে বলেন, আপনি যদি ভিডিওটি রেকর্ড করার এক ঘণ্টা পর দেখেন, তাহলে বুঝবেন দেখতে দেখতে আরও ৩০ মিলিয়ন ডলার খসে গেছে। কিন্তু বিনিময়ে মার্কিন জনগণ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? ট্রাম্প এই যুদ্ধের জন্য যেসকল লক্ষ্য নির্ধারণ করেছিলেন, তার একটিও অর্জিত হয়নি।
ট্রাম্পের কোনো সুস্পষ্ট কৌশল বা মিত্রদের সমর্থন না থাকার বিষয়টি তুলে ধরে ওয়ার্নার আরও বলেন, যখন আপনি কোনো সঠিক পরিকল্পনা, কৌশল, মিত্রদের সমর্থন কিংবা বের হয়ে আসার স্পষ্ট পথ ছাড়া শুধু নিজেদের পছন্দে কোনো যুদ্ধ শুরু করবেন, তখন পরিণতি এমনই ঘটে। আমেরিকানদের এখন এর বিরুদ্ধে সোচ্চার হওয়া ও রুখে দাঁড়ানো উচিত।
সূত্র: আল-জাজিরা
'মার্কিন যুদ্ধজাহাজে আঘাত হানতে পুরোপুরি সক্ষম ইরান'
লেবাননে ইসরায়েলি হামলায় ৬ মাসে নিহত ৪৩৬২