সৌদি আরবের খামিস মুশাইতে জরুরি সতর্কতা প্রত্যাহার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পিএম

সৌদি আরবের খামিস মুশাইত এলাকায় জারি করা জরুরি সতর্কতার পরিস্থিতির অবসান হয়েছে বলে জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

বুধবার (৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সৌদি সিভিল ডিফেন্স জানায়, খামিস মুশাইত এলাকায় যে হুমকি তৈরি হয়েছিল, তা এখন কেটে গেছে। তবে স্থানীয় বাসিন্দাদের সতর্কতা অব্যাহত রাখার পাশাপাশি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এর আগে জাতীয় জরুরি সতর্কতা ব্যবস্থার মাধ্যমে খামিস মুশাইত এলাকায় একটি সতর্কবার্তা জারি করা হয়েছিল। তবে কী ধরনের হুমকির কারণে এই সতর্কতা জারি করা হয়েছিল, সে বিষয়ে কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি।

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত