ডোনাল্ড ট্রাম্প

মার্কিন নির্বাচনের পর যুদ্ধের অবসান ঘটতে পারে 

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ এএম

ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ও কূটনৈতিক সমঝোতা এখনও সম্ভব বলে মনে করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন শেষ হলেই চলমান মধ্যপ্রাচ্য সংকটের অবসান ঘটতে পারে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে ট্রাম্পের এই আলোচনার ইঙ্গিত ও বার্তা প্রকাশ্যে এসেছে।

বক্তব্যে ট্রাম্প স্পষ্টভাবে জানান, সঠিক নেতৃত্বের অধীনে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও যুদ্ধের লাগাম দ্রুত টেনে ধরা সম্ভব।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে মার্কিন নির্বাচনের ফলাফল একটি বড় পরিবর্তন আনতে পারে। নির্বাচনের পরই আঞ্চলিক শান্তি ফিরিয়ে আনতে মধ্যপ্রাচ্য ও ইরানের সঙ্গে কার্যকরী পদক্ষেপ নেওয়া হতে পারে।

সূত্র: আল জাজিরা

এইচএন
আরও পড়ুন