যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গোপনে সতর্ক করে তাঁর জ্যেষ্ঠ উপদেষ্টারা জানিয়েছেন যে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ আগামী কয়েক বছর ধরে চলতে পারে। এমনকি ট্রাম্পের বর্তমান মেয়াদের বাকি পুরোটা সময় জুড়েও এই সংঘাত স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) মার্কিন প্রভাবশালী দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ শীর্ষ কর্মকর্তারা ট্রাম্পের সাথে এক গোপন আলোচনায় অংশ নেন। সেখানে তাঁরা জানান, কড়া নৌ-অবরোধ, কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সামরিক অভিযান সত্ত্বেও তেহরান মার্কিন চাপের বিরুদ্ধে দীর্ঘদিন প্রতিরোধ গড়ে তুলতে পারে।
তবে উপদেষ্টাদের এই অভ্যন্তরীণ মূল্যায়ন ট্রাম্পের প্রকাাশ্য বক্তব্যের সম্পূর্ণ বিপরীত। বুধবারই সাংবাদিকদের সামনে ট্রাম্প দাবি করেন যে, আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরেই এই যুদ্ধ "অবিলম্বে" শেষ হয়ে যাবে। কারণ হিসেবে তিনি বলেন, ইরান আর বেশিদিন টিকে থাকতে পারবে না।
৭ মাসে পা দেওয়া এই যুদ্ধে ইতোমধ্যে ১৮ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এই সংঘাত মার্কিন সামরিক সম্পদ এবং বৈশ্বিক জ্বালানি বাজারের ওপর চরম অস্থিরতা তৈরি করেছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (AAA)-এর তথ্য অনুযায়ী, বুধবার যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন গ্যাসের গড় দাম বেড়ে দাঁড়িয়েছে ৪.২২ ডলার, যা এক মাস আগে ছিল ৪.০১ ডলার এবং এক বছর আগে ছিল ৩.১৯ ডলার।
হোয়াইট হাউজের মুখপাত্র অলিভিয়া ওয়েলস প্রশাসনের পদক্ষেপের পক্ষে সাফাই গেয়ে বলেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করেছেন এবং বিশ্বের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী নৌ-অবরোধ ও কঠোর নিষেধাজ্ঞা দিয়ে তাদের ভঙ্গুর অর্থনীতি ভেঙে দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প কখন কী করবেন তা কেবল তিনিই জানেন।' ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও যুদ্ধ শেষের কোনো নির্দিষ্ট দিনক্ষণ জানাতে অস্বীকৃতি জানান।
অন্যদিকে, পেন্টাগন মধ্যপ্রাচ্যে তাদের বিমান প্রতিরক্ষা ইউনিটের মোতায়েনের মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। চলতি শরতেই ইউএস মেরিন কর্পসের একটি থার্ড মেরিন এক্সপিডিশনারি ইউনিট ওই অঞ্চলে পাঠানো হতে পারে। ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা ব্রুকিংস ইনস্টিটিউশনের ইরান বিশেষজ্ঞ সুজান ম্যালোনি বলেন, যুক্তরাষ্ট্রের এই নৌ-অবরোধ অদূর ভবিষ্যতে কোনো চূড়ান্ত ফলাফল আনবে বলে মনে হয় না। এই কৌশল সফল হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।
ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে হাসিনাকন্যা পুতুলের পদত্যাগ