ইসরায়েলি বিমান হামলায় কেঁপে উঠলো দক্ষিণ লেবানন

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ এএম

ইসরায়েলের বিমান হামলায় কেঁপে উঠেছে দক্ষিণ লেবাননের একাধিক শহর। শুক্রবার ভোরে দেশটির খিয়াম ও নাবাতিয়ে অঞ্চলে বিকট শব্দে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) তথ্যমতে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো আল-মনসুরি, সোয়ার এবং মাজদাল জৌনের আশপাশের এলাকায় একযোগে বোমারু হামলা চালায়।

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কান্তারা শহরের পার্শ্ববর্তী এলাকাগুলোতেও বিমান হামলার খবর নিশ্চিত হওয়া গেছে। এ সময় নাবাতিয়ে আল-ফাওকা অঞ্চলে নতুন করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলের দাবি, খিয়ামের পূর্ব অংশে হিজবুল্লাহর ব্যবহৃত সামরিক টানেল লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। পরে বিস্ফোরণে টানেলগুলো সম্পূর্ণ ধসে পড়ে।

এনএনএ জানায়, নাবাতিয়ে আল-ফাওকার নিকটবর্তী আলি তাহের পাহাড়ে হওয়া এ হামলা চলতি বছরের মার্চে ইসরায়েলি দখলাভিযান শুরুর পর অন্যতম বৃহৎ বিস্ফোরণ।

সূত্র: আল জাজিরা

এইচএন
আরও পড়ুন